৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ঝালকাঠি-২ আসনে বিএনপিকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

অনলাইন নিউজঃ ঝালকাঠি-২ আসনে বিএনপিকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটির জেলা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে সমর্থন দেওয়া হয়েছে। তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নেবে জাতীয় পার্টি।

জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়, ঝালকাঠি-২ আসনে দলটির মনোনয়ন দাখিল করা প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

ঝালকাঠি জেলায় মোট সংসদীয় আসন দুটি। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি-১ এবং জেলা সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসন গঠিত। ঝালকাঠি-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

121 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন