১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অনলাইন নিউজ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আসুন আমরা শপথ নেই, আমাদের কাজগুলো হবে এই দেশের মানুষের কল্যাণে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, সে নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা আবারও শুরু হয়েছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের দাওয়াত দেওয়ায় আপনাদের ধন্যবাদ।

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন