৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বিএনপিই একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে: তারেক রহমান

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

অনলাইন নিউজঃ ‘সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে ঢাকা-৫ আসনের নির্বাচনি জনসভায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকালে উত্তর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসন বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীর সমর্থনে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে তাকে মনোনয়ন দিয়ে বিএনপি ভুল করেনি। যাত্রাবাড়ী থেকেই স্বৈরাচার বিদায় করা হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারমুক্ত হওয়ায় দেশের মানুষ আজ মন খুলে কথা বলতে পারেন। আর দেশ পরিচালনা অত সহজ কাজ নয়। সঠিক ও সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও অভিজ্ঞতা। বিএনপি সেই একমাত্র দল যার দেশ পরিচালনার পূর্ন অভিজ্ঞতা রয়েছে।

তারেক রহমান বলেন, আগামীতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপিই একমাত্র দল যারা মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের সার্বিক উন্নয়ন করবে পরিকল্পিতভাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম চট্টগ্রামে ইপিজেড নির্মাণ করেছিলেন। এবারের নির্বাচনে ধানের শীষ জয়ী হলে শীতলক্ষ্যা পাড়ে ইপিজেড নির্মাণ করবে বিএনপি সরকার। জনগনের প্রত্যাশা অনুযায়ী ঢাকা-৫ আসনে সরকারি মেডিকেল কলেজ নির্মাণ, সুচিকিৎসার ব্যবস্থা, প্রতিটি এলাকায় গবেষণা ইনস্টিটিউট নির্মাণ, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে যেতে যুবকদের ঋণের ব্যবস্থাসহ ঢাকা-৫ আসনসহ দেশকে এগিয়ে নিতে সকল প্রকার পদক্ষেপ গ্রহন করবে বিএনপি।

তিনি বলেন, এখানকার একটি বড় সমস্যা হলো গ্যাস। বিএনপি নির্বাচিত হলে এখানকার কলকারখানাসহ আবাসিকে গ্যাসের সমস্যা দূর করা হবে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে ব্যাপক সহযোগীতা করা হবে। এক্ষেত্রে প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মুক্ত করা হবে। আর এই বাংলাদেশকে গড়তে জনগনের সমর্থন ছাড়া হবেনা। তাই এলাকাবাষীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে।

১২ ফেব্রুয়ারি সকাল থেকে ধানের শীষে সিল মারতে হবে। একটি দল আমাদের রুখে দিতে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ তাদের দলের নামে কেন্দ্রে নকল সিল বানানো হয়েছে।

তারেক রহমান বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সব শ্রেণির মানুষের প্রচেষ্টায় এ দেশ এগিয়ে যাবে। আমি সবার প্রতি আহ্বান জানাব- সবাই ঐক্যবদ্ধভাবে মিলে মিশে দেশকে এগিয়ে নেবেন। আমাদের দেশকে পরিপূর্ণ শিক্ষা, শিশুদের মেধা বিকাশ, কৃষকদের জীবন মান উন্নয়ন, বেকার যুবকদের কর্মের ব্যবস্থা ও নারীদের উন্নত জীবনব্যবস্থা তৈরি করতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে আমরা কার্যকরি পদক্ষেপ নেব। এ দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে গত কয়েক বছর শেষ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সব মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা উন্নত দেশের মতো তৈরি করব। এছাড়াও আমাদের দেশের সব সংকট দূর করতে নিত্য নতুন পদক্ষেপ নেব। আমাদের দেশকে আমরা গড়ে তুলব অবকাঠামোগত পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে। এক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে দেখা হবে। বিশেষ করে শহরের স্থায়ী জলাবদ্ধতা দূর করতে অবৈধ দখলে থাকা ঢাকার খালগুলো খনন করা হবে। এবার বিএনপি সরকার গঠন করলে ঢাকাকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করা হবে।

69 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন