১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘বট বাহিনী’কে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে: এ্যানি

আপডেট: মার্চ ১১, ২০২৬

অনলাইন নিউজ: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির জন্য আগামী ৫ বছর কাজ করা সহজ হবে না। ‘বট বাহিনী’কে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

বুধবার (১১ মার্চ) জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে ইফতার ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমনটা বলেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেডসিএফ। একইসাথে আগামীতে প্রচার বাড়ানো ও অপপ্রচার রোধ করার দায়িত্ব নিতে হবে সংগঠনটিকেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ অনেকে।

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন