১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
শ্বশুরের দেওয়া তেল বাড়িতে বসে বিক্রি, মানিকগঞ্জে জরিমানার ফাঁদে জামাই পেট্রোল–অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পেট্রোল পাম্প মালিকদের কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হতে বললেন এমপি আজহারুল ইসলাম মান্নান শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের বড় চালান পেল পাকিস্তান ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা

দাবীকৃত টাকা না পেয়ে ফেসবুকে প্রেমিকার ধর্ষণের ভিডিও দিল প্রেমিক!

আপডেট: এপ্রিল ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: বাগেরহাটের ফকিরহাটে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কলেজছাত্রী নিজে বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে একজনকে আসামি করে মডেল থানায় একটি মামলা করেছে। রাতেই পুলিশ অভিযুক্ত অনিক বোসকে (২০) আটক করেছে। আটককৃত অনিক উপজেলার রাজপাট গ্রামের অমল বোসের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, অভিযুক্ত অনিক বোসের সঙ্গে মোবাইল ফোনে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অনিক ওই কলেজছাত্রীর বাড়িতে আসা-যাওয়া শুরু করে। গত ১৩ এপ্রিল সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় কলেজছাত্রীকে একা পেয়ে ধর্ষন করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারন করেন অনিক। পরবর্তীতে অনিক ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করেন। তার দাবীকৃত টাকা না দিতে পারায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দৃশ্যে ছড়িয়ে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রী আইনের আশ্রয়গ্রহণ করেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম জানান, অভিযোগে প্রেক্ষিতে মামলাগ্রহণ করা হয়েছে। মামলার আসামিকে আটক করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধীন রয়েছে।

967 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন