৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে: প্রতিমন্ত্রী মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে শক্ত অবস্থান নেবে এনসিপি : নাহিদ ইসলাম এনসিপি থেকে ৭ শীর্ষ নেতার পদত্যাগ জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

আপডেট: এপ্রিল ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের একটি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসপাতালটিতে ৩৬ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে আইসিইউতে ছিল ৯ জন। তাদেরকে এখন অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। ঘটনার পরপরই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল জানান, এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ খুঁজে বের করা হবে।

রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, ছত্তিশগড়ে এখন অবধি করোনা রোগী শনাক্ত করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৫২৯ জন। এদের মধ্যে ৫ হাজার ৫৮০ জন মৃত্যুবরণ করেছেন।

325 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন